সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

মানববন্ধন ভুক্তভোগীদের গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা লোপাট

হোম » ঢাকা » মানববন্ধন ভুক্তভোগীদের গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা লোপাট
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


 

মানববন্ধন ভুক্তভোগীদের, গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা লোপাট

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে এনজিওর নামে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮৫০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন দুই প্রতারক। তাদের গ্রেপ্তার ও আত্মসাৎকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

 

সোমবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে শতাধিক ভুক্তভোগী এই মানববন্ধনে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, ‘চীফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামে (রেজিস্ট্রেশন নম্বর-২৬৯/১২) দরিদ্র মানুষের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করেন ইসমাইল মির ও ফরহাদ হোসেন নামে দুই ব্যক্তি।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে সঞ্চয় রাখতে উদ্বুদ্ধ করেন সমিতির মালিক ইসমাইল মির ও ফরহাদ হোসেন। পরিবার নিয়ে ভালো থাকার আশায় তারা ওই সমিতিতে টাকা জমা দেন। কিন্তু পরে ৮৫০ জন গ্রাহকের প্রায় ২ কোটি টাকা নিয়ে প্রতারকরা আত্মগোপনে চলে যান।

 

মানববন্ধনে বক্তব্য দেন গোপীনাথপুর গ্রামের ক্ষতিগ্রস্ত সাফি বেগম, রেশমা বেগম, মিরাজ খান, শিল্পী বেগম, ইয়াসমিন খানমসহ অন্যান্য ভুক্তভোগীরা। তারা দ্রুত প্রতারকদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৫০ ● ১১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ