সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

পটুয়াখালীতে গাঁজা সেবনের দায়ে একজন আটক

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে গাঁজা সেবনের দায়ে একজন আটক
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


 

পটুয়াখালীতে গাঁজা সেবনের দায়ে একজন আটক

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী 

পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকায় গাঁজা সেবনের দায়ে গৌতম চন্দ্র শীল (৫০) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের লঞ্চঘাট এলাকার কিসমত হোটেলের উত্তর পাশের একটি ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়।

 

ডিএনসির অভিযানে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক গৌতম চন্দ্র শীল পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাতের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রসিকিউশন দাখিল করেন ডিএনসির উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ।

বাংলাদেশ সময়: ২২:০২:২৬ ● ১৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ