সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গোপালগঞ্জ-১ আসনে শিমুলের প্রার্থিতা ফেরায় ভোটের সমীকরণ পাল্টানোর আভাস

হোম » ঢাকা » গোপালগঞ্জ-১ আসনে শিমুলের প্রার্থিতা ফেরায় ভোটের সমীকরণ পাল্টানোর আভাস
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


 

গোপালগঞ্জ-১ আসনে শিমুলের প্রার্থিতা ফেরায় ভোটের সমীকরণ পাল্টানোর আভাস

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচনী এই গুরুত্বপূর্ণ আসনে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

 

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে তৃতীয় দিনের আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। শিমুলের ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরের ১ শতাংশ জটিলতার কারণে শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। শিমুল এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন এবং নির্বাচন কমিশন শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে।

 

শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান, ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান ও ২০২২ সালে মুকসুদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। প্রতিটি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। পারিবারিক পরিচিতি ও পিতার রাজনৈতিক জনপ্রিয়তাই শিমুলের জনপ্রিয়তার অন্যতম কারণ।

বাংলাদেশ সময়: ১৯:০২:৫৯ ● ১৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ