সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

মাদক সেবনের ভিডিও ভাইরাল দশমিনায় আতঙ্কে অভিভাবক; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

হোম » লিড নিউজ » মাদক সেবনের ভিডিও ভাইরাল দশমিনায় আতঙ্কে অভিভাবক; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, দশমিনায় আতঙ্কে অভিভাবক; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলা মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হবার অভিযোগ উঠেছে। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে প্রকাশ্যে ইয়াবা ও গাঁজার বিস্তার ঘটেছে। ভয়াবহ এই নেশার আগ্রাসনে ধ্বংসের মুখে পড়ছে কিশোর ও তরুণ সমাজ।

 

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কিশোরের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় উপজেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া কিশোরটি মো. বাবু  (ছদ্ম নাম)। সে দশমিনা উপজেলার ৫ নম্বর বহরমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামের ছেলে এবং দক্ষিণ আদমপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্র জানায়, তার মা ওই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য।

 

স্থানীয়দের দাবি, এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে মেলামেশার সূত্রে ওই কিশোর একাধিকবার মাদক সেবনে জড়িয়ে পড়ে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিভাবক মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন সন্তানকে স্কুলে পাঠাতে ভয় লাগে।

 

এলাকাবাসীর অভিযোগ, ইয়াবা ব্যবসায়ীদের পরিচয় কারও অজানা নয়, তবুও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। মাঝে মধ্যে দু-একজন খুচরা বিক্রেতা আটক হলেও মূল হোতারা থেকে যাচ্ছে আড়ালে। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

স্থানীয় শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা জানান, এখনই কার্যকরভাবে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দশমিনার ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ পরিণতির মুখে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মাদক শুধু একজন তরুণকে ধ্বংস করে না, এটি একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়। এখনই যদি ইয়াবার বিরুদ্ধে বাস্তবিক অর্থে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর না করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে দশমিনার যুবসমাজ অপরাধ ও নেশার অন্ধকারে হারিয়ে যাবে।

 

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাছনাইন পারভেজ সাগরকন্যাকে বলেন,  মাদকের বিরুদ্ধে বরাবরই আমরা তৎপর রয়েছি।দ্রুতই কার্যক্রম আরও জোরদার করা হবে।

 

বাংলাদেশ সময়: ১৬:৫০:১১ ● ১৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ