কলাপাড়ায় জনশৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় জনশৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা বিনষ্টের দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১’শ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোরশেদ আলী পাপ্পু (৩৬)। রায় ঘোষণার পর তাকে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযানে কলাপাড়া থানার একটি চৌকস পুলিশ টিম সহযোগিতা করে বলেও জানানো হয়েছে।

 

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালতে বিচারকার্য পরিচালনার বিষয়টি নিশ্চিত করে সাগরকন্যাকে বলেন, কলাপাড়ায় জনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৭:৫০:২৭ ● ১৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ