সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

মঠবাড়িয়ায় ব্যক্তিগত অর্থায়নে দুই ব্রিজ, স্বস্তি ১০ হাজার মানুষের

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় ব্যক্তিগত অর্থায়নে দুই ব্রিজ, স্বস্তি ১০ হাজার মানুষের
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


 

মঠবাড়িয়ায় ব্যক্তিগত অর্থায়নে দুই ব্রিজ, স্বস্তি ১০ হাজার মানুষের

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খানের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত দুইটি নতুন ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নের মধ্যবর্তী একটি খালের ওপর নির্মিত এই ব্রিজ দুটি অন্তত সাতটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতকে সহজ করেছে।

নির্মিত ব্রিজগুলোর মধ্যে একটি আলগীপাতা কাটা বাজার সংলগ্ন এলাকায় ৭৫ ফুট দৈর্ঘ্যের এবং অপরটি মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাঙ্গা মাদ্রাসা সংলগ্ন এলাকায় ২৫ ফুট দৈর্ঘ্যের। স্থানীয়দের অভিযোগ ছিল, খালের ওপর সেতু না থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে নৌকা কিংবা দীর্ঘ ঘুরপথে চলাচল করতে হতো; বর্ষা মৌসুমে রোগী পরিবহন ও পণ্য আনা-নেওয়ায় চরম ভোগান্তি দেখা দিত।

নতুন ব্রিজ দুটি চালু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি উদ্যোগে সেতু নির্মাণ না হওয়ায় দীর্ঘদিন অপেক্ষার পর এ আর মামুন খানের ব্যক্তিগত উদ্যোগ তাদের জীবনে বড় পরিবর্তন এনেছে। এ বিষয়ে এ আর মামুন খান বলেন, মানুষের কষ্ট লাঘব করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত, সেই দায়বদ্ধতা থেকেই তিনি এ উদ্যোগ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩৯ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ