সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

বাবুগঞ্জে জামায়াত প্রার্থী বাবরের জনসংযোগ

হোম » বরিশাল » বাবুগঞ্জে জামায়াত প্রার্থী বাবরের জনসংযোগ
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


বাবুগঞ্জে জনসংযোগকালে জামায়াত প্রার্থী বাবর

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর নির্বাচনী এলাকায় সক্রিয় জনসংযোগ চালিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও গ্রাম এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঘুরে ভোট প্রার্থনা করেন।

সকালে তিনি পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়, বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয় ও আনোয়ার উদ্দিন মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে ময়দানেরহাট বাজার, রেইনট্রি তলা ও বটতলা স্টেশনে জনসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাবুগঞ্জ শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফেজ মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, ইউনিয়ন জামায়েতর আমীর জাকির হোসেন, সাধারণ সম্পাদক জামাল হোসেন হাওলাদার, জেলা ছাত্র শিবিরের সাহিত্য ও প্রকাশনা সভাপতি শাহাদাত হোসেন, বাবুগঞ্জ সভাপতি সৌরভ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসংযোগকালে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্বে এবং আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালনকালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমরা ক্ষমতায় এলে চাঁদাবাজি-মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করি।

 

তিনি আরও বলেন, সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং সমাজের উন্নয়নমূলক কাজে একত্রে এগিয়ে আসার আহ্বান জানাই।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৫০ ● ২২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ