সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রী উদ্ধার

হোম » লিড নিউজ » পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রী উদ্ধার
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬


 

পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রী উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক কলেজছাত্রী। রবিবার (১১ জানুয়ারি) বিকেল চারটার দিকে ঘটনাটি ঘটে। লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের সহায়তায় জেলেদের নৌকায় তাকে উদ্ধার করে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

 

উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক একই এলাকার বাসিন্দা সেনাসদস্য সজিব, যিনি বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে মতবিরোধের জেরে অভিমান থেকেই তিনি এ আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের দাবি।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। তারা দুমকির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:১১:১০ ● ২১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ