সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া উপজেলায় বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ- এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় সভাটি আয়োজন করা হয়।

 

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নেন। সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগম এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান ইসলাম রাব্বি।

 

সভায় ফিশনেট প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান। তিনি প্রকল্পের এ পর্যন্ত অর্জন ও অগ্রগতি তুলে ধরেন। ‘চরবিজয়া’ এলাকায় অভয়াশ্রম কার্যক্রম বাস্তবায়নে সরকারের সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

উপজেলা সমবায় কর্মকর্তা ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলে ভর্তি কার্যক্রমকে স্বাগত জানিয়ে ঝরে পড়ার কারণ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকল্পে দপ্তরের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কলাপাড়া উপজেলাকে জীবিকায়ন সহায়তা কার্যক্রমে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেন এবং সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

 

সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৯ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ