সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কলাপাড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ার হাজিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় আরিফ নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সান ব্রিকসে এ জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, ইটভাটার জন্য কৃষিজমি থেকে মাটি কাটার কাজ চলছিল।

আইন অনুযায়ী এটি নিষিদ্ধ। তাই অভিযুক্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মো. ইয়াসীন সাদেক আরও বলেন, অবৈধ মাটি উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে।

ফসলি জমির উর্বরতা রক্ষা ও কৃষিভূমি সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:৩৬:৩৬ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ