সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

পটুয়াখালীর মহিপুরে জেলে হত্যায় পলাতক আসামি গ্রেফতার

হোম » পটুয়াখালী » পটুয়াখালীর মহিপুরে জেলে হত্যায় পলাতক আসামি গ্রেফতার
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


পটুয়াখালীর মহিপুরে জেলে হত্যায় পলাতক আসামি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

র‌্যাব-৮ মহিপুরে আলোচিত আলীপুর মৎস্য আড়তে জেলে হত্যা মামলার একজন পলাতক আসামি মো. শুকুর (৫২) গ্রেফতার করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, নিহত হেলাল দুই মাস ধরে মন্টু ফরাজীর মালিকানাধীন ‘তামান্না ফিসিং বোটে’ জেলে হিসেবে কাজ করছিলেন।

গত ৪ সেপ্টেম্বর রাতে সময়মতো হাজির না হওয়ায় ট্রলার মালিকপক্ষ হেলাল ও কয়েকজনকে মারধর করে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা শেফালী বেগম ৫ সেপ্টেম্বর মহিপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ট্রলার মালিক মন্টু ফরাজীসহ একাধিককে আসামি করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও র‌্যাব-৬ সদর ব্যাটালিয়নের যৌথ অভিযানে শুকুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে, জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ২০:২৬:৫১ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ