বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

হোম » লিড নিউজ » বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)

 

বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।

 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে ওই দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় অক্সিজেনের অভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

 

খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাঁদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

ওসি আরও জানান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জামাল হোসেন ও মো. সোহাগকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:২২ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ