সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন গ্রাম, বেঁচে আছেন মাত্র একজন!

হোম » অন্যান্য » সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন গ্রাম, বেঁচে আছেন মাত্র একজন!
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫


সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন গ্রাম, বেঁচে আছেন মাত্র একজন!

সাগরকন্যা ডেস্ক

সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় অন্তত এক হাজার মানুষ মারা গেছেন। সেখানকার পুরো গ্রামের মধ্যে অলৌকিকভাবে মাত্র একজন বেঁচে আছেন।

শনিবার (৩১ আগস্ট) টানা ভারি বৃষ্টির পর ভয়াবহ এ ভূমিধস ঘটে। সুদান লিবারেশন মুভমেন্ট সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানায়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নারী, পুরুষ ও শিশুসহ গ্রামের একজন বাদে সকলে মারা গেছেন।

দারফুরের ওই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সংঘাতকবলিত। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছিলেন। দুর্গম এলাকা হওয়ায় পর্যাপ্ত খাবার ও ওষুধ মজুদ করাও ছিল কঠিন।

সংগঠনটি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার কাছে মৃতদের লাশ উদ্ধারে জরুরি সহযোগিতা চেয়েছে। তারা জানিয়েছে, গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

সুদানে দুই বছরের গৃহযুদ্ধে অর্ধেকেরও বেশি মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। জীবন বাঁচাতে যারা ওই পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছিলেন, তারা প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণ হারালেন।

 

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ৫:৫৩:৪৫ ● ২৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ