সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

মির্জাগঞ্জে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে ইউসিবি ব্যাংকের কম্বল বিতরণ

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে ইউসিবি ব্যাংকের কম্বল বিতরণ
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


 

মির্জাগঞ্জে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে ইউসিবি ব্যাংকের কম্বল বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি ব্যাংক) পিএলসি, সুবিদখালী শাখার উদ্যোগে ইয়াতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মির্জাগঞ্জ ইয়ারিয়া ইয়াতিম মাদ্রাসা ও ইয়ারিয়া আলিম মাদ্রাসায় অধ্যয়নরত ১৫০ জন দুঃস্থ ইয়াতিম আবাসিক শিক্ষার্থীর মধ্যে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধান স্বপন কুমার আইচ, মির্জাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, ইউসিবি ব্যাংক পিএলসি’র সুবিদখালী শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান ওবায়দুর রহমান, রিলেশনশিপ অফিসার মো. রায়হান আবদে রাব্বি, মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা (রহ.) মাজার ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ফয়সাল মল্লিক, ইয়ারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৪ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ