সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বিক্রেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি কলাপাড়ায় ২০ পিচ ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক, ক্রেতার কারাদণ্ড

হোম » পটুয়াখালী » বিক্রেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি কলাপাড়ায় ২০ পিচ ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক, ক্রেতার কারাদণ্ড
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬


 

বিক্রেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি, কলাপাড়ায় ২০ পিচ ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক, ক্রেতার কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা ও ক্রেতাকে আটক করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া ১নং ওয়ার্ডে এ অভিযান চালান হয়। এসময় ক্রেতা সজীব (১৯)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসীন সাদেক আদালত পরিচালনা করেন। অভিযানে ইয়াবা বিক্রেতা শহিদুল ইসলাম (৩৪)-কেও আটক করা হয়। তবে তার অপরাধ মোবাইল কোর্টের আওতাবহির্ভূত হওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী-এর একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা করে। প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৪:০০ ● ৩৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ