সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

জুলাই অভ্যুত্থান ঢামেক মর্গে এক বছর, আজ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর ৬ মরদেহ

হোম » জাতীয় » জুলাই অভ্যুত্থান ঢামেক মর্গে এক বছর, আজ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর ৬ মরদেহ
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫


আঞ্জুমান মুফিদুল ইসলাম

সাগরকন্যা ডেস্ক

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা ৬ জনের মরদেহ আজ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করা হচ্ছে। এক বছর ধরে মরদেহগুলো পড়ে ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মর্গে রাখা হয়েছিল। এখনো কারো পরিচয় মেলেনি।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মরদেহগুলো হস্তান্তর করা হবে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।

পুলিশ জানায়, মরদেহগুলোর মধ্যে তিনটি যাত্রাবাড়ী, দুটি শাহবাগ ও একটি পল্টন থানার মামলার অন্তর্ভুক্ত। দীর্ঘ অনুসন্ধানেও কেউ মরদেহের দাবি করেনি।

তবে ভবিষ্যতে পরিচয় শনাক্তের সম্ভাবনা মাথায় রেখে মৃতদেহগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:৪৩:২৬ ● ২৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ