সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

কলাপাড়ায় অনুষ্ঠিত হলো ‘ওপেন হাউজ ডে’

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় অনুষ্ঠিত হলো ‘ওপেন হাউজ ডে’
বুধবার ● ৬ আগস্ট ২০২৫


কলাপাড়ায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারী ও অতিথিবৃন্দ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালীর)

পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। বুধবার বিকেলে কলাপাড়া থানা প্রাঙ্গণে এই আয়োজন করে পুলিশ প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। সভাপতিত্ব করেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল ইসলাম।

বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) সমির সরকার, উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক, কমিউনিটি পুলিশিং সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১০ ● ২৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ