সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ’র পুশইন; ২০ জনকে গ্রেফতার

হোম » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ’র পুশইন; ২০ জনকে গ্রেফতার
বুধবার ● ১৮ জুন ২০২৫


 

---

চাঁপাইনবাবগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর সীমান্তে আজ বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ জনকে বাংলাদেশে পুশইন করেছে। এদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু রয়েছে।

 

৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মাসুদপুর সীমান্তের মেইন পিলার ৪/৫-এর এস ১ এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ পুরুষ, ৭ মহিলা ও ১০ শিশু রয়েছে।

 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামের বিভিন্ন এলাকায়। তাদের প্রকৃত নাগরিকত্ব যাচাই-বাছাই চলছে।

 

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৪ ● ৩৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ