সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

নিরাপদ সড়কে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম-তথ্য ও সম্প্রসার সচিব

হোম » গণমাধ্যম » নিরাপদ সড়কে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম-তথ্য ও সম্প্রসার সচিব
বুধবার ● ১৮ জুন ২০২৫


নিরাপদ সড়কে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম-তথ্য ও সম্প্রসার সচিব

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, নিরাপদ সড়কে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। তাদের লেখনীর মাধ্যমে সমাজ সচেতন হবে।
বুধবার সকাল ১০ টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে  তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
জাতীয় মাধ্যম ইন্সটিটিউটের পরিচালক আবু সাদেকের সঞ্চালনায় প্রধান অতিথি আরো  বলেন, দেশে অহরহ সড়ক দুর্ঘটন হচ্ছে। এই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য যে সকল কাজ করা দরকার আপনাদের পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া প্রয়োজন । কোন সড়ক দুর্ঘটনা হলে আমরা প্রথমে  ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। এজন্যে আজকে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকায় শীর্ষক ৫ দিনের  প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কিভাবে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়, তার জন্য আপনারা নিরলস কাজ করার উদাত্ত আহ্বান করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহা-পরিচালক ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাউসার আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ইন্সটিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শাহ নেওয়াজসহ বিভিন্ন স্থান থেকে আসা সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।


এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৮:০৪ ● ৪১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ