সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গৌরনদীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ

হোম » কৃষি » গৌরনদীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪


গৌরনদীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তিন বারের পৌর মেয়র মো. হারিছুর রহমানের সমর্থনে ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বার্থী ইউনিয়ন আ’লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী পৌর মেয়র মো. হারিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, সহ-সভাপতি আবু সাঈদ নান্টু,  যুগ্ম-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী  এবং বর্তমান ভাইস চেয়ারম্যান  ফরহাদ হোসেন মুন্সী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরদার, উপজেলা আ’লীগের সদস্য মকবুল সরকার, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, বার্থী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপির সাবেক চেয়ারম্যান শাহ্জাহান প্যাদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, বার্থী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রহমান মুন্না, ইউপি সদস্য রজলুর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, ওয়ার্ড আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী সরদার প্রমূখ।

 

 

 

এমসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪১:৩৮ ● ৩৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ