সুন্দরবনে শিকারির ফাঁদ থেকে আহত চিত্রা হরিণ উদ্ধার

হোম » খুলনা » সুন্দরবনে শিকারির ফাঁদ থেকে আহত চিত্রা হরিণ উদ্ধার
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

সুন্দরবনে শিকারির ফাঁদ থেকে আহত চিত্রা হরিণ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনের পশুর নদীসংলগ্ন সুন্দরতলা খাল এলাকা থেকে শিকারির ফাঁদে আটকে থাকা একটি আহত চিত্রা হরিণ জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

 

সোমবার (৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়ার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করে। পরে সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বন বিভাগের নন্দবালা ফরেস্ট অফিসের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:২৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ