কাউখালীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

হোম » পিরোজপুর » কাউখালীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

কাউখালীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের কাউখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান শাওন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠি চৌরাস্তা এলাকায় মোসলেম আলী আকন সুপার মার্কেটের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়কের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মেহেদী হাসান শাওন উপজেলার আইরন ঝাপরসি গ্রামের মৃত মো. খলিলুর রহমানের ছেলে।

 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মোশারেফসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব জানান, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার মেহেদী মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ