কালকিনিতে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

হোম » ঢাকা » কালকিনিতে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬


কালকিনিতে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম, আবদুস সালাম মিয়া ও আরিফ খানসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


আরজে/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩২:১২ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ