গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জহির স্বপন

হোম » বরিশাল » গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জহির স্বপন
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬


গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জহির স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাটাজোরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

গৌরনদী উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজীব খান, বাবু বেপারি, রনি তালুকদার ও কামরুল ইসলাম জয়।

এ ছাড়া গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও সাদ্দাম হোসেন হিরা, গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খান, সাংগঠনিক সম্পাদক সাহারাজ ইসলাম ও সাবেক আহ্বায়ক ইত্তোসাম পারভেজসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৪৩:০২ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ