কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

হোম » খেলা » কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসল্লিয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি ও ক্রীড়া সংগঠক বিল্লাল খান কাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও নুরুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার এবং অর্থ সম্পাদক মো. কাউছার আহমেদ।

 

এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

প্রথম দিনের প্রতিযোগিতায় হ্যান্ডবল ও কাবাডি অনুষ্ঠিত হয়। হ্যান্ডবলে বালক বিভাগে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

 

এ ছাড়া কাবাডিতে বালক বিভাগে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান বলেন, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিনে হ্যান্ডবল ও কাবাডি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দাবা ও সাঁতার প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ১৭:৩০:১৩ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ