কালকিনিতে ২২ পূজামণ্ডপে সরকারি চাল বিতরণ

হোম » ঢাকা » কালকিনিতে ২২ পূজামণ্ডপে সরকারি চাল বিতরণ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬


কালকিনিতে ২২ পূজামণ্ডপে সরকারি চাল বিতরণসাগরকন্যা প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর)

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে ২২টি পূজামণ্ডপে সরকারি চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলম, ২২টি পূজামণ্ডপের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৫:০৯:২৮ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ