গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে ১৫ বছরের জমি বিরোধের অবসান

হোম » বরিশাল » গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে ১৫ বছরের জমি বিরোধের অবসান
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে ১৫ বছরের জমি বিরোধের অবসান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে দীর্ঘ ১৫ বছর ধরে চলা একটি জমি সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উদ্যোগ ও মধ্যস্থতায় বিরোধটির শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে।

 

ভুক্তভোগী পারুল বেগম গৌরনদী পৌরসভার আশোকাঠি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহ আলম রালির স্ত্রী। ওয়ারিশসূত্রে পাওয়া ও ক্রয়কৃত সম্পত্তির দখল ও ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে তিনি জটিলতায় ছিলেন।

 

দীর্ঘ প্রতীক্ষা ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে পারুল বেগমকে তার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ১৫ বছরের ওই জমি বিরোধের অবসান ঘটে।

 

পারুল বেগম বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে জমি নিয়ে নানা সমস্যায় ভুগতে হয়েছে। শেষ পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উদ্যোগ ও সহযোগিতায় বিষয়টির সমাধান হয়েছে।’ সম্পত্তি বুঝে পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমি বিরোধ প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:০৯ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ