বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

হোম » বরগুনা » বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬


বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার পাথরঘাটায় জামায়াত নেতা মো. শামীম আহসানের ওপর হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা সোলাইমান সাদিকের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নিরাপত্তা দাবি করেছে জেলা জামায়াত।

 

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বরগুনায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে দলটি।

 

লিখিত বক্তব্যে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটার কেরামতপুর বাজারের কাছে কিরণপুর সড়কে শামীম আহসানের ওপর লাঠি ও রড দিয়ে হামলা চালানো হয়। এতে তাঁর দুই হাত ও ডান পা ভেঙে গেছে বলে দাবি করা হয়।

 

এ ছাড়া একই দিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাথরঘাটা উপজেলা সভাপতি নাসির উদ্দিন মুন্সির দোকান ভাঙচুরের অভিযোগও তোলা হয়।

 

জেলা জামায়াতের আমির মাওলানা মুহিবুল্লাহ হারুনের স্বাক্ষরিত লিখিত বক্তব্যে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা সোলাইমান সাদিকের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:১৭:৪৮ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ