দশমিনায় ১৭ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময়

হোম » পটুয়াখালী » দশমিনায় ১৭ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময়
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


 

দশমিনায় ১৭ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১৭টি দুর্গাপূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সরকারি সহযোগিতা বাড়িয়েছে।

 

সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপের নিরাপত্তা ও নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পূজামণ্ডপের নেতারা তাঁদের মতামত ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

 

সভায় বিশেষ অতিথি ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আল শানু, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার ও সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার রতন, উপজেলা পূজা উদযাপন ঐক্যফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট তপন কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভময় রায় এবং ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহসভাপতি মো. মিজান হাওলাদার।

 

এ ছাড়া উপজেলার ১৭টি দুর্গাপূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৫১ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ