গলাচিপায় পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

হোম » পটুয়াখালী » গলাচিপায় পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬


গলাচিপায় পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদে উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এমপি।

 

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।

 

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় পূজামণ্ডপের নেতৃবৃন্দ তাঁদের মতামত ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

সভায় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব জাকির হোসেন মুন্সী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. কাওসার, কালিবাড়ি কমিটির আহ্বায়ক রামু পাল, সদস্যসচিব সুখরঞ্জন বণিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকরলাল দাস, পৌর পূজা উদযাপন কমিটির সম্পাদক সঞ্জয় কুমার পাল এবং কালীবাড়ি কমিটির সদস্য ও সাবেক বণিক সমিতির সম্পাদক তাপস দত্ত। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:৫২:১৯ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ