নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোম » ঝালকাঠী » নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


 

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় নলছিটি সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

 

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব অ্যাডভোকেট মুফফিকুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল এবং নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা।

 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, নলছিটি পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু ও রেজয়ানুল হক।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা। আলোচনা সভায় পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ উপস্থিত অতিথিরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯:১২:০৪ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ