আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

হোম » বরগুনা » আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


 

আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ মোসাঃ সালমা আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চিলা এলাকায় স্বামীর বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আমতলী থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারে বৃহস্পতিবার পশ্চিম চিলা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন মামলার বাদী ও আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন হাওলাদার। এ সময় পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অভিযানকালে পশ্চিম চিলা এলাকার একটি বসতঘরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই ঘর থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলে সালমা আক্তারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সালমা আক্তার পশ্চিম চিলা এলাকার মো. ফারুক খানের স্ত্রী ও মোহাম্মদ আলীর মেয়ে।

 

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসেন বলেন, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা করা হয়েছে। মামলার পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:০৩ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ