সৌদি আরবে সোফা কারখানায় আগুন, আত্রাইয়ের ৭ জনের মৃত্যু

হোম » প্রবাস » সৌদি আরবে সোফা কারখানায় আগুন, আত্রাইয়ের ৭ জনের মৃত্যু
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


 

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, আত্রাইয়ের ৭ জনের মৃত্যু

সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক

 

সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন গ্রামের এসব মানুষ সৌদি আরবে গিয়ে ওই কারখানায় কাজ করছিলেন।

 

রবিবার (৯ আগস্ট) দেশটির একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

 

তিনি বলেন, উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ১৫, ১৭ এমনকি ১৯ জনের মৃত্যুর কথাও দাবি করছেন। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো পাওয়া যায়নি।

 

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে ওই কারখানায় কর্মরত প্রবাসীদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০:০১:৫০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ