দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন

হোম » সর্বশেষ » দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


 

সিজারিয়ান অপারেশন কার্যক্রম উদ্বোধন করছেন স্থানীয় এমপি এবিএম মোশাররফ হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

টানা দেড় বছর বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান অপারেশন কার্যক্রম। এতে উপকূলীয় জনপদের গর্ভবতী নারী ও তাঁদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে।

 

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় উপজেলার প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারীদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হতো। এতে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হতো। এখন থেকে সরকারি ব্যবস্থাপনায় তুলনামূলক কম খরচে কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সুযোগ পাবেন গর্ভবতী মায়েরা।

 

উদ্বোধন অনুষ্ঠানে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালুর ফলে এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় নতুন গতি আসবে।’

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় বিশেষ করে নিম্নআয়ের পরিবারের গর্ভবতী নারীরা উপকৃত হবেন। এতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপও কমবে।

বাংলাদেশ সময়: ১৬:০০:২৭ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ