বোমা হামলার ‘হাই অ্যালার্ট’ গুজব, জানাল পুলিশ সদর দপ্তর

হোম » জাতীয় » বোমা হামলার ‘হাই অ্যালার্ট’ গুজব, জানাল পুলিশ সদর দপ্তর
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


 

বোমা হামলার ‘হাই অ্যালার্ট’ গুজব, জানাল পুলিশ সদর দপ্তর

সাগরকন্যা প্রতিবেদক

 

দেশে বোমা হামলার আশঙ্কায় প্রতিটি জেলা ও রেঞ্জে পুলিশকে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারির খবরকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

 

শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাত থেকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খুদে বার্তায় দাবি করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে দেশে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় জেলাভিত্তিক রাতের টহল, চেকপোস্ট ও মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও বার্তাটিতে দাবি করা হয়।

 

তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ ধরনের কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়নি। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি- মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। সদর দপ্তর থেকে এ ধরনের কোনো বিশেষ নির্দেশনামূলক বার্তা পাঠানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৫ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ