কয়রায় জলবায়ু সহনশীল বসতবাড়ির উদ্বোধন, চারা বিতরণ

হোম » খুলনা » কয়রায় জলবায়ু সহনশীল বসতবাড়ির উদ্বোধন, চারা বিতরণ
সোমবার ● ২৭ জুলাই ২০২৬


-

 

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

খুলনার কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ির উদ্বোধন ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলার কাটমাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক মো. আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির উপসহকারী পরিচালক শেখ মোজাম্মেল হক, সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার আজাদুর রহমান, কয়রা কো-অর্ডিনেটর মো. ইউছুফ আলী, ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার আরমান আলী ও কাটমাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪৭ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ