কলাপাড়ায় গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, উধাও এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, উধাও এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার
সোমবার ● ২৯ জুন ২০২৬


আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেটসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গ্রাহকদের জমা করা অর্থ আত্মসাৎ করে তিনি আত্মগোপনে চলে গেছেন। এ ঘটনায় সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, রিয়াদুল ইসলাম ইউসুফ তাদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা ব্যাংকের অনলাইন সিস্টেমে জমা দেখাতেন না। টাকা জমার পর মোবাইলে কোনো বার্তা না এলে তিনি সার্ভারের সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতেন। দীর্ঘদিন পর বিষয়টি প্রকাশ্যে এলে তিনি গা-ঢাকা দেন।

 

অভিযোগ রয়েছে, শুধু গ্রাহকদের অর্থই নয়, ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

 

ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, ‘অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

 

ঘটনার সুষ্ঠু তদন্ত ও আত্মসাৎ হওয়া অর্থ ফেরতের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩৪ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ