কলাপাড়ায় পাট ও পাটবীজ উৎপাদনে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

হোম » কৃষি » কলাপাড়ায় পাট ও পাটবীজ উৎপাদনে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

কথা বলছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

উপকূলীয় অঞ্চলে পাট, পাটবীজ ও পাটজাতীয় আঁশের উৎপাদন বৃদ্ধি এবং পাটচাষ সম্প্রসারণের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

শনিবার সকাল ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে অবস্থিত পাট গবেষণা উপকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (পিটিসি) গোলাম মোস্তফা, পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়ারউদ্দিন সরকার এবং পাট গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল বাক্কী।

 

দিনব্যাপী এ প্রশিক্ষণে অর্ধশতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন। প্রশিক্ষণে পাট, পাটজাতীয় আঁশ ও পাটবীজ উৎপাদনের আধুনিক প্রযুক্তি, চাষাবাদ পদ্ধতি এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

 

বক্তারা বলেন, দেশব্যাপী পাটচাষ সম্প্রসারণ এবং উপকূলীয় অঞ্চলে নতুন পাটচাষি গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি পাটের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আগ্রহ বাড়াতে গবেষণাভিত্তিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৫৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ