কলাপাড়ায় বজ্রপাতে ট্রলারে আগুন, ৫ জেলে আহত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বজ্রপাতে ট্রলারে আগুন, ৫ জেলে আহত
সোমবার ● ২২ জুন ২০২৬


কলাপাড়ায় বজ্রপাতে ট্রলারে আগুন, ৫ জেলে আহতসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)


পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরের রামনাবাদ মোহনায় জাল ফেলা অবস্থায় ট্রলারে বজ্রপাতের ঘটনায় ৫ জেলে আহত হয়েছেন। রবিবার বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন রেজাউল মাঝি, হাবিব, সোহেল, রাকিবুল ও ফরিদ। এদের মধ্যে রেজাউল মাঝির পিঠের অধিকাংশ অংশ পুড়ে যায় এবং হাবিবের ডান হাত ভেঙে যায়।


আহতদের সাথে কথা বলে জানা যায়, বজ্রপাতের পর ট্রলারের ব্যাটারিতে আগুন ধরে যায়।


আহতদের গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মনজুপাড়া গ্রামে। পরে গত রাত ১০টার দিকে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২০ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ