সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ, নদী-খাল রক্ষা এবং পায়রা বন্দরসহ উপকূলীয় অঞ্চলের সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজ্জাকুল ইসলাম রিমন।
শনিবার (২০ জুন) কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক বিল্লাল খান কাবুল। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী মিলন কর্মকার রাজু ও মোস্তাফিজুর রহমান সুজন মৃধা। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি নাজমুস সাকিব, নজরুল ইসলাম, নেছারউদ্দিনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১২টি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ফলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সিনিয়র সহ সভাপতি হয়েছেন তালুকদার আশিক, সহ সভাপতি মাহমুদুল হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক রাওফে সামনাম হাসিব, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির, অর্থ সম্পাদক নাইম মৃধা, দপ্তর সম্পাদক সানি আল সিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তালহা সাজিদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জায়েদ আহসান নিলয়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিক্তা ইসলাম এবং জলবায়ু ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাতুল সিকদার।
কমিটি ঘোষণার পর এক সভায় বক্তারা বলেন, আমরা কলাপাড়াবাসী দীর্ঘদিন ধরে পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র সংরক্ষণ, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন নবনির্বাচিত নেতৃবৃন্দের সফলতা কামনা করে সংগঠনের ভবিষ্যৎ পথচলায় সকলের সহযোগিতা প্রত্যাশা করে।