মেহেন্দিগঞ্জে নাব্যতা সংকটের খাল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে নাব্যতা সংকটের খাল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
শুক্রবার ● ১৯ জুন ২০২৬


মেহেন্দিগঞ্জে নাব্যতা সংকটের খাল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, সাগরকন্যা

বরিশাল অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র পাতারহাট বন্দরের পণ্য পরিবহনের একমাত্র নৌপথ খালটি দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এতে বন্দরের ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে খালটির নাব্যতা পুনরুদ্ধার ও খনন কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই করতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খালটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং নৌ যোগাযোগ ও পণ্য পরিবহন সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাণিজ্যিক বন্দরের এই খালটি দ্রুত খননের জন্য পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে জোর দাবি জানান।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৪:৪৭ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ