শুক্রবার ● ১৯ জুন ২০২৬
মেহেন্দিগঞ্জে নাব্যতা সংকটের খাল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে নাব্যতা সংকটের খাল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী![]()
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, সাগরকন্যা
বরিশাল অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র পাতারহাট বন্দরের পণ্য পরিবহনের একমাত্র নৌপথ খালটি দীর্ঘদিন ধরে নাব্যতা সংকটে পড়ায় বন্দরটির ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে খালটির নাব্যতা পুনরুদ্ধার ও সম্ভাব্য খনন কার্যক্রম যাচাই করতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপি।
পরিদর্শনকালে তিনি খালটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং নৌ যোগাযোগ ও পণ্য পরিবহন সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, তাতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ী ও পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দ্রুত খালটি খনন ও নাব্যতা পুনরুদ্ধারের দাবি জানান।
এসজি/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১৪:৪৭ ● ৩০ বার পঠিত
