বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে শরণখোলায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হোম » খুলনা » বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে শরণখোলায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার ● ১৩ জুন ২০২৬


বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সাউথখালীতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৩ জুন) সকালে এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। এতে শিশু ফোরামের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে শিশুদের অধিকার, বাল্যবিবাহের সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং শিশুশ্রমের কারণে শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশে সৃষ্ট প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারী শিশুদের নিয়ে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় তাকিয়া আক্তার প্রথম, সাজনিন দ্বিতীয় এবং দীপান্বিতা তৃতীয় স্থান অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিন তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি মো. মতিউর রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের ভবিষ্যৎ উন্নয়নের পথে বড় বাধা। এ দুটি সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ২০:০৭:১১ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ