দুমকিতে মে দিবসে শ্রমিকদলের র‍্যালি-সভা

হোম » পটুয়াখালী » দুমকিতে মে দিবসে শ্রমিকদলের র‍্যালি-সভা
শুক্রবার ● ১ মে ২০২৬


দুমকিতে মে দিবসে শ্রমিকদলের র‍্যালি-সভা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
মহান মে দিবস উপলক্ষে দুমকি উপজেলা শ্রমিক দলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কস্থ বিএনপি অফিস থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহিদুল হক বাবু খান এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি।

সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আবু জাফর আকন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ ফারুক মৃধা। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


এমআর

বাংলাদেশ সময়: ১১:২৬:২৪ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ