গৌরনদীতে মে দিবসে শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি

হোম » বরিশাল » গৌরনদীতে মে দিবসে শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি
শুক্রবার ● ১ মে ২০২৬


গৌরনদীতে মে দিবসে শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন ও মিজানুর রহমান আকবারসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা ব্যানার-ফেস্টুনে মে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
নেতৃবৃন্দ বলেন, ‘মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক।’ তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১২:১৩:৪১ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ