আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

হোম » গণমাধ্যম » আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬


 

আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে এসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশের (এআইট) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা আইপিটিভি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। আইপিটিভিগুলো প্রান্তিক মানুষের কথা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে। তবে অপতথ্য বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে এসব প্ল্যাটফর্ম পরিচালনা করতে হবে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ডিজিটাল যুগে আইপিটিভিগুলোকে পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। এই শিল্পের সুশৃঙ্খল বিকাশে এসোসিয়েশনের সদস্যদের সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা প্রয়োজন।’

সভায় আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ খাতটির সমস্যা, সম্ভাবনা এবং নীতিমালাভিত্তিক নিবন্ধন ও পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা এ খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। সভা শেষে অংশগ্রহণকারীরা তথ্য প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১৮ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ