ঢাকায় কলাপাড়াবাসীর মিলনমেলায় এমপি মোশাররফ হোসেনকে সংবর্ধনা

হোম » রাজনীতি » ঢাকায় কলাপাড়াবাসীর মিলনমেলায় এমপি মোশাররফ হোসেনকে সংবর্ধনা
শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬


 

ঢাকায় কলাপাড়াবাসীর মিলনমেলায় এমপি মোশাররফ হোসেনকে সংবর্ধনা

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ‘কলাপাড়াবাসীর মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকার কেরানিগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইলেন্ড পার্কে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত পটুয়াখালী-৪ আসনের অসংখ্য নেতা-কর্মী, সমর্থক ও সুধীজন অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষের ভালোবাসাই তাকে সবসময় অনুপ্রাণিত করে।’ তিনি এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ ও বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গাজী মোহাম্মদ জাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, এমপির সহধর্মিণী শাহিন আক্তার, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি রহমান ফরাজী, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার অ্যাডভোকেট নাসির উদ্দিন, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

দিনব্যাপী এ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৯:১২:৫৯ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ