তালতলীতে কোস্ট গার্ড স্টেশনের বেসামরিক মাঝিকে অব্যাহতি

হোম » বরগুনা » তালতলীতে কোস্ট গার্ড স্টেশনের বেসামরিক মাঝিকে অব্যাহতি
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬


 

তালতলীতে কোস্ট গার্ড স্টেশনের বেসামরিক মাঝিকে অব্যাহতি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলীর নিদ্রাসকিনা কোস্ট গার্ড স্টেশনে অনিয়ম ও তথ্য পাচারের অভিযোগে বেসামরিক প্রধান মাঝি মো. কালাম মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার তাকে এ অব্যাহতি দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে নিদ্রাসকিনা স্টেশনে বেসামরিক প্রধান মাঝি হিসেবে যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, কোস্ট গার্ডের নদী ও সাগর অভিযানের তথ্য জেলেদের কাছে পাচার করে অনৈতিকভাবে অর্থ গ্রহণ করতেন তিনি। এতে অভিযানের সফলতা ব্যাহত হচ্ছিল।

 

কোস্ট গার্ডের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

তবে চাকরিচ্যুত কালাম মিয়া বলেন, ‘আমাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, তা আমার জানা নেই।’

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ