বাউফলে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » বাউফলে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

বাউফলে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাউফলের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মো. আমানুল্লাহ আমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্প কৃষকদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

দিনব্যাপী আয়োজনে আধুনিক চাষাবাদ, বালাই ব্যবস্থাপনা, পুষ্টিকর ফসল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক-কৃষাণী এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:১৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ