রাজাপুরে মা ইলিশ শিকার, দুই জেলের ৩০ দিনের কারাদণ্ড

হোম » জেলে-মৎস্য » রাজাপুরে মা ইলিশ শিকার, দুই জেলের ৩০ দিনের কারাদণ্ড
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

রাজাপুরে মা ইলিশ শিকার, দুই জেলের ৩০ দিনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, রাজাপুর (ঝালকাঠি)

 

 

ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী এ দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. মান্নানের ছেলে মো. সুমন (৫৫) ও মো. হানিফ মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (৪৫)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিষখালী নদীর ভবানীপুর এলাকা থেকে উপজেলা মৎস্য বিভাগের একটি দল তাঁদের আটক করে। পরে তাঁদের উপজেলা মৎস্য কার্যালয়ে নেওয়া হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার সময় নদীতে ইলিশ শিকার বন্ধ রাখা জরুরি। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩১:১০ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ